মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে: মিশা সওদাগর

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:০৭ পিএম


মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে: মিশা সওদাগর
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আট শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অভিনয়জীবন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। 

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে শোরুম উদ্বোধন দেখা যায় মিশা সওদাগরকে। তবে সব জায়গায় তিনি যান বলে জানান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় চালু হয়েছে লাইফস্টাইল নতুন  ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইল। মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ডটি।

এ সময় মিশা সওদাগর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে। তবে সেসব কোনটাই এখন পর্যন্ত আগ্রহ তৈরি করেনি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের ওপেনিং করলাম। এর কারণ হচ্ছে যে, দর্শক আমাকে বিশ্বাস করেন। তেমনি আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। এর স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদ এর চিন্তা চেতনা ভালো। যে কারণে আগ্রহ প্রকাশ করি। সিগনেচার লাইফস্টাইল ব্যবসায় স্বচ্ছ। তারা সততা দিয়ে ব্যবসা করে। চলমান সংস্কৃতি নিয়ে কাজ করে। দামও নাগালের মধ্যে। কম টাকায় ব্র্যান্ডের জিনিস দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে সবসময় আমি সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা রইল।

বিজ্ঞাপন

এদিকে, রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।

যোগ করে তিনি আরও বলেন, যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।

বিজ্ঞাপন

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়ার কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছিলেন মিশা সওদাগর।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission